Tuesday, March 17, 2026

মার্কিন মুলুকে ফের নিশানায় কৃষ্ণাঙ্গ, লক্ষ্য করে গুলি পুলিশের

Date:

Share post:

নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গের উপর গুলি চালানোর ঘটনা ঘটল। যার জেরে চাপের মুখে প্রশাসন। মিনিয়াপোলিসের পর এবার ঘটনা উইসকনসিন প্রদেশের কেনোশা শহরে। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি ওই শহরে।

অভিযোগ, জেকব ব্লেক নামে কৃষ্ণাঙ্গ যুবককে লক্ষ্য করে পরপর সাতটি গুলি চালায় পুলিশ। এই খবর সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য ইট, বোতল, বোমা ছুঁড়তে থাকেন তাঁরা। জ্বালিয়ে দেওয়া হয়  গাড়ি। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করে প্রশাসন। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল ওই যুবক।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জেকব মাথা নিচু করে রাস্তায় পার্ক করা গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। পরনে সাদা হাত কাটা গেঞ্জি এবং কালো হাফ প্যান্ট। তাঁর পিছনেই পিস্তল হাতে দুজন পুলিশ।জেকবের গেঞ্জি ধরে টানতে থাকে পুলিশ। জেকব গাড়ির দরজা খুলতে গেলে গুলি চালানো হয়।

স্পষ্টতই, এই ঘটনা জর্জ ফ্লয়েডকে মনে করিয়ে দেয়। কয়েক মাস আগে মিনিয়াপোলিসে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।পুলিশের থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্থানীয় প্রশাসন। ওই ঘটনায় জড়িত পুলিশ অফিসারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কেন ওই যুবককে গুলি করা হলো তার ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...