Saturday, June 27, 2026

ভূত পোষার অদ্ভুত অভিযোগে একটি পরিবারকে সামাজিক বয়কট!

Date:

Share post:

কেউ বাড়িতে ভূত পুষে রেখেছে, এমনটাও হয়! হ্যাঁ, ভূত পুষে রাখার অভিযোগে একটি পরিবার কার্যত সামাজিক বয়কটের মুখে। এমন অদ্ভুত অভিযোগের ভিত্তিতে পুরনো মালদহ ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বটতলি বাংগাবাডড়িতে এক পরিবার কার্যত সামাজিক বয়কটের মুখে পড়েছে।

জানা গিয়েছে, আপাতত ঘরছাড়া রয়েছেন ওই পরিবারের পুরুষরা। বাড়িতে রয়েছেন চার মহিলা সদস্য। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই পরিবার ভূত পুষছে। অনেকেই ডাইনি সন্দেহ করছেন বলে অভিযোগ। যা নিয়ে এলাকায় তুলকালাম বাধে। বাসিন্দাদের সন্দেহ কাটাতে দক্ষিণ দিনাজপুর থেকে দু’জন ওঝাকে ডেকে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। সেই সময়ে বাসিন্দাদের একাংশ ওঝার উপর চড়াও হলে ওই পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় টানাপোড়েন।

এলাকাবাসীদের উৎপাতে ওই পরিবারের আতঙ্কিত সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। ওই পরিবারকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...