Saturday, June 27, 2026

টাকা নিয়ে কাজ দেওয়ার অভিযোগ বিডিওর বিরুদ্ধে, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Date:

Share post:

টাকা নিয়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ বিডিওর বিরুদ্ধে। শনিবার, স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বেলডাঙা-২ ব্লকের বিডিও সমীররঞ্জন মান্না ও ঠিকাদার শুকচাঁদ সেখ মধ্যে তীব্র বাগবিতণ্ডার ছবি ধরা পড়ে।ভিডিওর এক পর্যায়ে বিডিওকে টাকা নেওয়া কথা স্বীকার করতেও দেখা যায়। আর তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

জানা যায়, স্থানীয় ঠিকাদার কমিউনিটি টয়লেট তৈরির কাজের পেমেন্ট নেওয়ার জন্য বিডিওর কাছে যান। কিন্তু কাজের টাকা এখন দেবেন না বলে জানান বিডিও। আর এই নিয়েই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিসে।
ঠিকাদার শুকচাঁদ সেখের অভিযোগ, তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা নেওয়ার পর বিডিও তাঁকে সরকারি কাজের বরাত দিয়েছেন। এছাড়াও সমীররঞ্জন মান্না তাঁর কাছ থেকে উপঢৌকন হিসাবে শপিং মলে গিয়ে পোশাক থেকে বাজারের ইলিশ মাছ পর্যন্ত নিয়েছেন বলেও অভিযোগ ঠিকাদারের।
ঠিকাদার শুকচাঁদ শেখ অভিযোগ, তাঁর কাছ থেকে আরও ৫০ হাজার টাকা ঘুষ না পেয়েই বিডিও কাজের বিল আটকে দিচ্ছে।
বেলডাঙা-২ ব্লকের ওই বিডিওর বিরুদ্ধে সরকারি সমস্ত প্রকল্প থেকে কাটমানি নেওয়ার অভিযোগ করেছেন কংগ্রেস নেতৃত্ব। বিডিওর অপসারণ চেয়ে সরব হয়েছেন তাঁরা।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...