Friday, March 27, 2026

নামচি স্টেডিয়ামের নামকরণ হচ্ছে বাইচুং ভুটিয়ার নামে

Date:

Share post:

নামচি স্টেডিয়ামের নামকরণ হচ্ছে ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়ার নামে। দেশীয় ফুটবলের আইকন সিকিমের ছেলে বাইচুং স্বয়ং এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন। দক্ষিণ সিকিমে বাইচুংয়ের গ্রাম তিনকিতাম থেকে ২৫ কিলোমিটার দূরে তৈরি হয়েছে দেশের এই স্টেডিয়াম। এর আগে দেশের কোনও ফুটবলারের নামে স্টেডিয়ামের নামকরণ হয়নি। সিকিম ফুটবল সংস্থার সভাপতি মেনলা এথনেম্পা বলেছেন, ‘‌দেশের অন্যতম সেরা ফুটবলারকে আমাদের তরফ থেকে এই সম্মান জানানো হচ্ছে। ফুটবল থেকে অবসর নেওয়ার পরেও শুধু সিকিম নয়, গোটা দেশের অনেক ফুটবল শিক্ষার্থীর কাছেই আইকন বাইচুং। ভারতীয় ফুটবলে তাঁর অবদান ভোলার নয়। তাই বাইচুংয়ের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।’‌
২০১০ সালে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝে আর্থিক কারণে কাজ বন্ধ থাকলেও সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের উদ্যোগে ফের স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে । এবছরই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখনও পর্যন্ত স্টেডিয়ামে কৃ্ত্রিম ঘাস বসানো হয়ে গিয়েছে। সিকিমের এই স্টেডিয়ামটি প্রায় ১৫ হাজার দর্শকাসন বিশিষ্ট হতে চেলেছে। এই স্টেডিয়ামে আগামী দিনে ফ্লাডলাইটের কাজও শুরু হয়ে যাবে।
তরুণদের ফুটবলমুখী করে তুলতে স্টেডিয়ামের পাশে ফুটবল অ্যাকাডেমি গড়ার আবেদন করেছেন বাইচুং।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...