Sunday, March 29, 2026

বিয়ে বাতিল না করে প্রয়োজনে রিনিউ করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহামারির জেরে অনেকেই বিয়ে পিছিয়ে দিচ্ছেন। তার বিভিন্ন কারণ হলেও মুখ্যমন্ত্রী কিন্তু তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল।
মঙ্গলবার মমতা বলেন, করোনার জেরে অনেকে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। বিয়ে বাতিল করা যাবে না, দরকারে রিনিউ করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবিলম্বে এই প্রকল্পের কাজ শেষ কারর আশ্বাস দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
এরই পাশাপাশি ,
আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে লকডাউনের মধ্যেও যাবতীয় সরকারি কল্যাণ প্রকল্প চালু রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এব্যাপারে কোনও ঢিলেমি তিনি বরদাস্ত করবেন না। মঙ্গলবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অগ্রগতি নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন মমতা। জানান, কারও বিয়ে পিছিয়ে গেলে কোনও মতেই রূপশ্রীর আবেদন খারিজ করা যাবে না। দরকারে রিনিউ করতে হবে আবেদন।
এদিন মমতা বলেছেন, রূপশ্রী প্রকল্পের অনেক আবেদনের ভেরিফিকেশন হচ্ছে না বলে টাকা আটকে রয়েছে। সরকারের ঘরে টাকা পড়ে থাকলেও তা বিলি করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে জেলাশাসকদের অবিলম্বে রূপশ্রী প্রকল্পের জমা পড়া আবেদন ভেরিফিকেশন করে টাকা দেওয়ার ছাড়পত্র দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...