Tuesday, March 31, 2026

NEET, JEE স্থগিত করার দাবি, বাড়ি থেকেই অনশনে বসবেন ৪,২০০ পড়ুয়া !

Date:

Share post:

NEET, JEE স্থগিত করার দাবিতে এবার অনশনে বসতে চলেছেন ৪২০০ পড়ুয়া! বৃহস্পতিবার থেকে নিজের বাড়িতেই অনশনে বসবেন তাঁরা। উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছিলেন প্রধানমন্ত্রীর উচিত পড়ুয়াদের ‘‌মন কি বাত’‌ শোনা। তারপর এই পরীক্ষা স্থগিতের দাবি তোলে দেশের অন্যতম বাম ছাত্রসংগঠন All India Students Association (AISA)। তাঁদের দাবি, এভাবে করোনা অতিমারীর মধ্যে পরীক্ষা হলে অনেকেই পরীক্ষা দিতে পারবেন না, তাই পরীক্ষা স্থগিত করা হোক। আর তাই এবার তাঁরা অনশনের পথে হাঁটছেন। এরই পাশাপাশি UGC-NET, CLAT পিছিয়ে দেওয়ার দাবিও থাকবে তাঁদের।

তাঁদের এই কর্মকান্ডে তাঁরা সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করবেন তাঁরা। #‌SATYAGRAHagainstExamInCovid–এ পোস্ট করতেও বলা হয়েছে এই বিষয়ে। সকাল আটটা থেকে অনশনে বসবেন তাঁরা। বাড়িতে কালো পতাকা তুলবেন বলেও খবর। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার কালো করে দেওয়া হবে। সব মিলিয়ে বলা চলে, বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলছে অনেকগুলি পক্ষ।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...