Thursday, June 25, 2026

সরকারি স্বাস্থ্যবীমার মেয়াদ বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভাইরাসের জন্য সরকারি স্বাস্থ্যবীমার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীর মতো যাঁরা সামনের সারিতে থেকে ভাইরাসের মোকাবিলা করছেন, তাঁদের স্বাস্থ্যবীমার মেয়াদ বাড়লো নভেম্বর পর্যন্ত।

দশ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা করিয়েছিল সরকার৷ মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বর পর্যন্ত ওই বীমার মেয়াদ ছিল৷ বীমার মেয়াদ দু’ মাস বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হলো। ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে ভাইরাসে আক্রান্ত হয়ে যে সরকারি কর্মী ও আধিকারিকদের মৃত্যু হয়েছে তাঁরা ক্ষতিপূরণের টাকা ঠিক মতো পাচ্ছেন তা দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে করোনা যোদ্ধাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...