Friday, June 26, 2026

মীরাক্কেল’এ বিচারকের আসন থেকে বাদ শ্রীলেখা! সত্যি কথা বলার দাম চোকাতে হলো অভিনেত্রীকে

Date:

Share post:

গত ১০ বছরের জার্নি শেষ। জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’এর বিচারকের আসন থেকে বাদ পড়ছেন শ্রীলেখা মিত্র। সোমবার দুঃখপ্রকাশ করে অভিনেত্রী নিজেই ফেসবুকে জানিয়েছেন এই খবর। যদিও সংশ্লিষ্ট পোস্টে শোয়ের নাম উল্লেখ করেননি তিনি। তবে, কমেডি শো থেকে বাদ পড়ার কথা বলতেই দর্শকের আর বুঝতে বাকি নেই যে, এই পোস্ট ‘মীরাক্কেল’কে নিয়েই।

তবে শ্রীলেখার আসনে এবার কাকে দেখা যাবে? এই নিয়ে চলছে জল্পনা। এক ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরত জাহান অথবা পাওলি দামকে দেখা যেতে পারে।

সোমবার ফেসবুক পোস্টে শ্রীলেখা জানিয়েছেন, “আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে। এভাবেই বোধহয় সত্যি কথা বলার দাম চোকাতে হল!…দীর্ঘ কয়েক বছর ধরেই এই শোয়ের অংশ ছিলাম আমি। খুব খারাপ লাগল যে, টিমের কেউই আমাকে জানালেন না বিষয়টা। আমি আনঅফিশিয়ালি লোকমুখে শুনলাম। কষ্ট হচ্ছে। এই কমেডি শো নিশ্চয় চলবে, কিন্তু আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।”

মাস কয়েক আগে স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, টলিউডে স্বজনপোষণ রয়েছে এবং তিনি একাধিকবার তার শিকার হয়েছেন। শ্রীলেখার অভিযোগের নিশানায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...