Monday, April 6, 2026

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়ল ১৫০ বছরের বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

Date:

Share post:

রাতভর প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ির একাংশ। আর সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর বছর ৪৫র ছেলে।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ৫৫ নম্বর বেলেঘাটায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বেলেঘাটা মেন রোডের প্রায় ১৫০ বছর পুরনো ওই একতলার বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান সত্তরোর্ধ্ব বৃদ্ধা, তাঁর ছেলে, বউমা ও নাতি।

এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার কাজের জন্য আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। মৃত বৃদ্ধার ছেলে, বৌমা ও নাতিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। কিন্তু প্রায় ঘণ্টাতিনেক ধ্বংসস্তূপে আটকে থাকার পর সংজ্ঞাহীন অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গত কয়েকদিনের বৃষ্টিতে মধ্য ও উত্তর কলকাতায় বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। বন্দর এলাকার বাসিন্দাদেরও জলযন্ত্রণার শিকার হতে হচ্ছে। এরইমধ্যে ঘটলো এমন দুর্ঘটনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...