Monday, April 6, 2026

লকডাউনেও দোকান খোলা কোচবিহারে, বন্ধ করল পুলিশ

Date:

Share post:

লকডাউন অমান্য করে দোকান খোলা ছিল, কোচবিহারের বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার সকালে সদর মহকুমাশাসক সঞ্জয় পাল কোচবিহার শহর সংলগ্ন সুনসুনি বাজার, টাকাগাছ বাজারে অভিযান চালান। ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।কোথাও আবার মাস্ক না পরে রাস্তায় বেরোনোর কারণে কান ধরে উঠবোস করানো হয়।
লকডাউনের প্রথমদিন থেকে এলাকার ব্যবসায়ীদের বারংবার বলার পরেও কাজ না হওয়ায়, এদিন কঠোর ভূমিকা পালন করেন কোচবিহার সদর মহকুমাশাসক।এরপরের লকডাউনে এই সমস্ত ব্যবসায়ীরা দোকান খোলা রাখলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শহর জুড়ে অভিযানের পাশাপাশি কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ কাছারি মোড় ও গুঞ্জবাড়ি মোরে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছে। এদিন সকালে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় কোচবিহার টাউন ওসি রাজু সোনারকে। বেশিরভাগ ক্ষেত্রে অসচেতন কোচবিহার বাসিন্দা যারা মাস্ক ছাড়া শহরে ঘুরে বেড়াচ্ছিলেন তাঁদের কড়া ভাষায় ধমক দিতে দেখা যায় তাঁকে। রাস্তায় টোটো অটো এদিন খুব একটা দেখা যায়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...