Monday, April 6, 2026

অসহায় বৃদ্ধ দম্পতির সারা জীবনের ওষুধের দায়িত্ব নিলেন সাংসদ-অভিনেতা দেব

Date:

Share post:

মানবিকতার মুখ! একদিকে যাদবপুরের তৃণমূলের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী তো অন্যদিকে ঘাটালের অভিনেতা-সাংসদ দেব, করোনার কঠিন পরিস্থিতির মধ্যে আর্ত-অসহায় মানুষের প্রতিনিয়ত দাঁড়াচ্ছেন। এবার বরানগরের এক বৃদ্ধ দম্পতির মাসিক ওষুধের দায়িত্ব নিলেন দেব।

ট্যুইটারে এই দম্পতির দুরবস্থার কথা জানতে পেরে, নিজের উদ্যোগে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন টলিউডের শীর্ষ অভিনেতা। গত ২৫ অগাস্ট সঙ্গীতা মজুমদার নামের এক মহিলা একটি ট্যুইট করেন, যেখানে বরানগরের সেই বৃদ্ধ মহিলার ভিডিও ছিল।

মহিলার স্বামী একটি কারখানায় কাজ করতেন। করোনা আবহে লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় কারখানা। কাজ চলে যায় বৃদ্ধের। উপর্জনহীন অবস্থায় ধরে বাড়িতে বসে আছেন বৃদ্ধ শ্রমিক। তাঁর নার্ভের অসুখ। মাসে প্রায় হাজার টাকার বেশি ওষুধ লাগে তাঁর।

নুন আনতে পান্তা ফুরোনোর সংসারেনরোজ দু’বেলা দু’মুঠো অন্নের সংস্থান হচ্ছে না। সেখানে ওষুধ কেনা অলীক কল্পনার সামিল। বৃদ্ধের স্ত্রী সেলাইয়ের কাজ করে অল্পকিছু উপার্জন করতেন। সেটাও বন্ধ। বৃদ্ধার হার্টের সমস্যার জন্য নিয়মিত ওষুধ খেতে হয়। বৃদ্ধারও শরীর বেশ খারাপ।

ওই বৃদ্ধ দম্পতির এমন অসহায়তার খবর পেয়ে দেব আশ্বাস দেন,তাঁর টিম দ্রুত যোগাযোগ করবে। এবং যেমন কথা তেমন কাজ। বৃদ্ধ দম্পতির বাড়িতে পৌঁছে যায় প্রয়োজনীয় ওষুধ। শুধু তাই নয়, তাঁদের সারা জীবনের ওষুধের খরচের ভার নিয়েছেন দেব।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...