Saturday, April 4, 2026

পুলওয়ামা হামলা: চার্জশিট জমা পড়তেই বিজেপিকে আক্রমণ পাকিস্তানের

Date:

Share post:

পুলওয়ামা হামলার ঘটনায় চার্জশিট জমা দিয়েছে এনআইএ। আর চার্জশিট জমা পড়তেই তেলে বেগুনে জ্বলল ইমরান খানের দেশ। ওই চার্জশিটকে ‘মনগড়া ‘ তকমা দিতেও ছাড়ল না পাকিস্তান। শুধু তাই নয়, বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তারা।

মঙ্গলবার সাড়ে ১৩ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে এনআইএ। এরপরই আসরে নেমে পড়েছে পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের দাবি, পুলওয়ামা হামালায় পাকিস্তানকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু আমরা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই মনগড়া চার্জশিট বিজেপির পাকিস্তান বিরোধী আচরণের প্রতিফলন।

প্রসঙ্গত, গতবছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহার ও তার ভাই রউফ আসগারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, জঙ্গিদের মোবাইলে থাকা ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট পুলওয়ামা হামলার তদন্তে সাহায্য করেছে।

আরও পড়ুন- প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার আহ্বান মোদির

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...