Wednesday, March 25, 2026

অতিমারি আবহে সংকটে বলাগড়ের রণপা শিল্পীরা

Date:

Share post:

বলাগড়ের ডুমুরদহ এলাকায় প্রায় ২০০টি পরিবার রণপা তৈরির কাজে যুক্ত। করোনা পরিস্থিতি ও লকডাউনের ফলে প্রায় বন্ধের মুখে এই শিল্প। ফলে চরম সংকটে দিন কাটাচ্ছেন শিল্পীরা। একটা সময় ডুমুরদহ এলাকায় হিরু ডাকাত ও বিশে ডাকাতরা রণপা পরে ডাকাতি করত। এখন সেই উপদ্রব নেই। কিন্তু রনপা শিল্প রয়ে গিয়েছে। বর্তমানে ২০০টিরও বেশি পরিবার চলে রনপা শিল্পের মাধ্যমে। শিল্পীর কোথায়, লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। অভিযোগ, বেশ কয়েকজন শিল্পী ভাতা পেলেও অনেকেই তা থেকে বঞ্চিত। ফলে সংসারে নুন আনতে পান্তা ফুরায়। বাধ্য হয়েই অনেকে অন্য পেশায় যুক্ত হচ্ছেন।
তাঁদের দাবি, সরকার তাঁদের শিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করুক। করোনা সচেতনতার বার্তা হিসেবে একটি হ্যান্ডবিল নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকায় ঘুরে ঘুরে তা বিলি করছেন। এই উদ্যোগকে সাধুবাদ এলাকার মানুষ জানিয়েছেন। কিন্তু রণপা শিল্পীদের করুণ অবস্থা কবে পরিবর্তিত হয় সেইটাই দেখার।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...