Saturday, June 13, 2026

শুভেন্দুর মঙ্গলকামনায় মহাযজ্ঞ খেজুরিতে

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর আরও মঙ্গলকামনায় মহাযজ্ঞ করলো খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম। জেলায় জেলায় শুভেন্দুবাবুর অগুনতি অনুগামী। তবে লকডাউন শুরুর পর তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনায় কোথাও মহাযজ্ঞ হয়েছে বলে শোনা যায়নি। বৃহস্পতিবার আশ্রমের মাঠে শুভেন্দুবাবুর নামে যজ্ঞ করলেন একাধিক পুরোহিত। যদিও কোভিড সতর্কতায় কাউকে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম এর অধ্যক্ষ দীপঙ্কর মন্ডল জানিয়েছেন, “শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৩ তম আবির্ভাব দিবস উপলক্ষে হাতেগোনা কয়েকজন সৎসঙ্গীকে নিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। শুভেন্দু অধিকারী শুধুমাত্র একজন জনপ্রিয়তম রাজনীতিক বা মন্ত্রী নন। তিনি মানবতার পূজারী। লকডাউনজুড়ে এবং আমফানের পরে তিনি রাজ্যের লক্ষ লক্ষ দুঃস্থের সেবা করেছেন। আমরা শ্রীশ্রী ঠাকুরের কাছে শুভেন্দুবাবুর সুস্বাস্থ্য ও আরও সমৃদ্ধি কামনায় যজ্ঞ করলাম।”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...