Tuesday, June 23, 2026

সুশান্তকে বিষ খাইয়েছে রিয়াই! বিস্ফোরক অভিনেতার বাবা  

Date:

Share post:

দীর্ঘদিন ধরে সুশান্তকে বিষ খাইয়েছে রিয়া। এবার এমনই অভিযোগ করলেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। রিয়ার মাদক যোগের তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এনসিবি। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন কে কে সিং।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের বাবা দাবি করেন, তাঁর ছেলেকে দীর্ঘদিন ধরে খাইয়েছে রিয়া। রিয়াই খুনি। রিয়া এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন অভিনেতার বাবা। গত মাসে রিয়া চক্রবর্তী বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন কৃষ্ণ কুমার সিং। আর্থিক তছরুপ সহ সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।

এর আগে, সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে শ্বেতা দাবি করেন, তাঁর ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। তাঁর প্রশ্ন, “ঘৃণ্য অপরাধ করা সত্ত্বেও কেন ওঁরা মুক্ত? এই প্রশ্নের উত্তর আমার চাই। অবিলম্বে সবাইকে গ্রেফতার করতে হবে।”

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...