Friday, June 26, 2026

নজির গড়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক তাম্বের

Date:

Share post:

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হলো ৪৮ বছর বয়সী লেগ স্পিনার প্রবিন তাম্বের। বুধবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে খেলতে নামেন তিনি।
খুব সম্ভবত তাম্বেরই সবচেয়ে বয়সী ক্রিকেটার, যিনি কোনো টি-টোয়েন্টি লিগে খেলছেন।
এমনিতে ভারতীয় ক্রিকেটাররা অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান না। তাই শুধু সিপিএলই নয়, ভারতের বাইরে প্রথমসারির কোনো টি-টোয়েন্টি লিগে তাম্বের আগে আর কোনো ভারতীয় ক্রিকেটার খেলতে নামেননি। তাম্বেই প্রথম ও একমাত্র ক্রিকেটার যাকে সিপিএলের জন্য ছাড়পত্র দেয় বিসিসিআই।
নিজের অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তাম্বে। নাজিবুল্লাহ জাদরানকে আউট করেন তিনি। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১ ওভারই বল করার সুযোগ পান ভারতীয় স্পিনার। যাতে তিনি খরচ করেন ১৫ রান।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...