Friday, April 3, 2026

CSK শিবিরে করোনার হানা,১৩ জনের পজিটিভ, জটিল হচ্ছে IPL

Date:

Share post:

করোনা পরীক্ষায় চেন্নাই সুপার কিংসের ১৩ জন পজিটিভ৷ সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে ভারতের জাতীয় দলের এক ক্রিকেটারও আছেন। তিনি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। বাকি আক্রান্তরা সাপোর্ট স্টাফ, অফিসিয়াল, সোশ্যাল মিডিয়া দলের সদস্য।

CSK-র ঠিক কারা পজিটিভ হয়েছেন, তা পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে ক্রিকেটার ছাড়াও করোনা আক্রান্তের তালিকায় সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালরাও রয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। শোনা যাচ্ছে এক সিনিয়র CSK অফিসিয়াল ও তাঁর স্ত্রী এবং CSK-র সোশ্যাল মিডিয়া দলের দু’জন আক্রান্ত হয়েছেন৷ গত ২১ আগস্ট CSK দুবাই পৌঁছায়। দুবাইয়ে নেমেই ৬ দিনের বাধ্যতামূলক কোয়রান্টিনে ছিল চেন্নাই শিবির। কিন্তু এখন তার মেয়াদ বাড়ল। শুক্রবার থেকে দুবাইয়ে অনুশীলন শুরুর কথা ছিল মহেন্দ্র সিং ধোনির CSK দলের। তার আগেই করোনা পরীক্ষায় একসঙ্গে দলের এত জনের রিপোর্ট পজিটিভ আসায় গোটা IPL ঘিরেই এখন আশঙ্কা তৈরি হয়েছে। CSK-র সিদ্ধান্ত অনুসারে আপাতত এক সপ্তাহের জন্য কোয়রান্টিনে পাঠানো হয়েছে আক্রান্তদের।

আগামী ১৯ সেপ্টেম্বর IPL শুরু হচ্ছে৷ তবে এখনও সূচি প্রকাশিত হয়নি।

আরও পড়ুন- করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...