Wednesday, June 24, 2026

সেপ্টেম্বরে নয়, পুজোর আগে পরীক্ষার ভাবনা-চিন্তা, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রথম চিঠিতে ইউজিসি বলল পরীক্ষার প্রয়োজন নেই। পরে বলছে পরীক্ষা দিতে হবে। এতো গায়ের জোরে সিদ্ধান্ত! পড়ুয়াদের বিপদে ফেলছে কেন্দ্র। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, আইআইটি তো সবথেকে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। তারা তো পরীক্ষা নিচ্ছে না। তাহলে কেন্দ্রের, ইউজিসির কেন পরীক্ষা নেওয়ার এতো তাড়াহুড়ো? ২৯ এপ্রিল প্রথম চিঠি দেয় ইউজিসি। জুলাইতে সেই সিদ্ধান্ত বদলে বলল পরীক্ষা নিতে হবে। কেন্দ্র হাত পা ধুয়ে বসে আছে। মুখ্যমন্ত্রী সাফ জানান, আপাতত আমাদের রাজ্যে স্কুলের কোনও পরীক্ষা নয়। পুজোর আগে পরীক্ষা করা যায় কিনা সেটা ভেবে দেখতে হবে। প্রয়োজনে অনলাইন-অফলাইন পরীক্ষার কথা ভাবা যেতে পারে। কারণ, ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এখানে এসে পরীক্ষা দেন। বাস চলছে না ঠিকঠাক, ট্রেন, মেট্রো চলছে না। এই অবস্থায় পরীক্ষা নেওয়া মানে পড়ুয়াদের ওপর অত্যাচার করা। ডিজাইন এবং নিয়ে আমরা ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী আদালতে গিয়েছি। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেব।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...