Saturday, June 27, 2026

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মহাজাতি সদন চত্বরে ধুন্ধুমার

Date:

Share post:

প্রতি বছরে ২৮ অগাস্ট দিনটি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে আসছে কংগ্রেসের ছাত্রসংগঠন। মূলত, মহাজাতি সদনেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়। এবারও তারা অনুষ্ঠানের প্রাক্কালে মহাজাতি সদন চত্বরে মঞ্চ করেছিল। কিন্তু করোনা মহামারি আবহের জন্য পুলিশ তাতে বাধা দেয়।

অগত্যা, আজ ছাত্র পরিষদের বিভিন্ন কর্মী এবং কংগ্রেস নেতৃত্ব মহাজাতি সদনের পার্শ্ববর্তী রাস্তায় গাড়ির উপর সভা করে। এরপর তারা জাতীয় পতাকা, কংগ্রেসের দলীয় পতাকা এবং ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করে।

এত পর্যন্ত সব ঠিকই ছিল। এরপরেই ঘটলো বিপত্তি। ছাত্র পরিষদের কর্মীরা হঠাৎই পাঁচিল টপকে, গেট টপকে মহাজাতি সদনের ভেতর প্রবেশ করতে শুরু করে। আকস্মিক এই ঘটনায় পুলিশ প্রথমে হকচকিয়ে গেলেও তারা তৎক্ষণাৎ ছাত্রদের এই কাজে বাধা দেয়। এই ঘটনায় ছাত্র পরিষদের প্রায় ৪০ জন সদস্যকে আটক করে পুলিশ। যাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও আছে।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...