Sunday, June 7, 2026

বঞ্চনা আর সাফল্যের খতিয়ান দিয়ে বিজেপি নেতাদের ‘অসংযমী জিভ’ নিয়ে কটাক্ষ

Date:

Share post:

প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, সাজিয়ে গুজিয়ে নয়, সত্যি করে পড়ুয়াদের জিজ্ঞাসা করুন তারা পরীক্ষা দিতে পারবে কিনা। তাহলে আসল উত্তরটা পেয়ে যাবেন। বিজেপি নেতাদের জিভে অনুভূতি এবং উপলব্ধি নেই বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এদের দলের প্রবীণ নেতারাও এমন কথা বলে যে শুনলে মনে হয় না যে কোনও সংযম আছে।

একইসঙ্গে এদিন, রাজ্যের উপর কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের সাফল্যের কথা উঠে আসে তাঁর বক্তব্যে।

১. জিএসটির নামে রাজ্য থেকে ৭৯ শতাংশ টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। কথা ছিল পাঁচ বছর রাজ্যগুলোকে সাহায্য দেওয়া হবে। কিন্তু কিছুই দেওয়া হচ্ছে না

২. দেশে চাকরির অবস্থা খারাপ কয়েক কোটি বেকার হয়েছে

৩. দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজে, স্কিল ডেভেলপমেন্ট কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে বাংলা এক নম্বরে

৪. অনেক রাজ্য বেতন দিতে পারছে না। কিন্তু পশ্চিমবঙ্গের কারোর বেতন বন্ধ হয়নি

৫. রাজ্যে যে সিলিকন হাব তৈরি হয়েছে, সেটা আরও বড় হবে

৬. দিঘাতে ডেটা হাব তৈরি হবে। কয়েক লক্ষ যুবক যুবতীর চাকরি হবে

৭. দেউচা-পাচামি কয়লা প্রকল্পের মাধ্যমে বিরাট কর্মযজ্ঞ শুরু হচ্ছে, বহু মানুষের চাকরি হবে

৮. একমাত্র পশ্চিমবঙ্গে তফসিলি ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে

৯. রাজ্যে প্রচুর বিশ্ববিদ্যালয় ও কলেজ নির্মাণ হয়েছে

১০. রাজ্যে কোভিড যোদ্ধাদের কেউ মারা গেলে পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আর কোভিড যোদ্ধারা কোভিডে আক্রান্ত হয়ে পড়লে তাঁদের এক লক্ষ টাকা দেওয়া হচ্ছে

১১. বিভিন্ন ভাষাকে স্বীকৃতি ও বাংলা সহায়ক কেন্দ্র তৈরি

১২. দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন বাংলায় বেকারত্বের ৪০ শতাংশ কমে গিয়েছে

১৩. ১০ কোটি মানুষের মধ্যে প্রায় ১০ কোটি রেশন কার্ড দেওয়া হয়েছে।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...