Tuesday, April 14, 2026

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার

Date:

Share post:

তামিলনাড়ুর কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন৷ তামিলনাড়ু রাজনীতিতে বিশিষ্ট মুখ ছিলেন বসন্তকুমার৷ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, করোনা পজিটিভ হওয়ায় পর ৭০ বছর বয়সী এই নেতাকে ১০ আগস্ট ভর্তি করা হয়। তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার তাঁর অবস্থা সঙ্কটজনক ছিলো এবং তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি৷
প্রথমবারের সাংসদ এইচ বসন্তকুমার অতীতে নাঙ্গুনারি বিধানসভা কেন্দ্র থেকে দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন৷ প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতিও ছিলেন। কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স স্টোর, বসন্ত টিভি, একটি বিনোদন স্যাটেলাইট চ্যানেলের কর্ণধারও ছিলেন বসন্তকুমার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
এইচ বসন্তকুমার তামিলনাড়ুর দ্বিতীয় জনপ্রতিনিধি যিনি করোনার বলি হলেন৷ এর আগে ডিএমকে বিধায়ক পালাকাদাই আনবাঝাগান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন।

আরও পড়ুন- দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় করোনার দাপট অব্যাহত

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...