Wednesday, March 18, 2026

একই পরিবারের চারজনের করোনা রিপোর্ট পজিটিভ , উদ্বিগ্ন পানিহাটির বাসিন্দারা

Date:

Share post:

উত্তর 24 পরগনায় যেভাবে বাড়ছে করোনা সংক্রমণ তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। পানিহাটি পুরসভার উষুমপুরের একই পরিবারের চারজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, খোকন দেব একজন ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরে তিনি জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন । বুধবার বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর সঙ্গে তার ছেলেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় প্রথমে ব্যারাকপুর মাতৃসদনে। সেখান থেকে খরদহের বলরাম হাসপাতালে । সব জায়গায় বেডের অভাবে তাদের রেফার করা হয় কামারহাটির সাগর দত্ত হাসপাতালে । শেষ পর্যন্ত তাদের ভর্তি করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে।
ওই পরিবারের বাকিদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পানিহাটি পুরসভা। পানিহাটি পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই আজ শুক্রবার উষুমপুরের ওই বাড়িতে এবং তার আশপাশের এলাকা স্যানিটাজশেন করার ব্যবস্থা করা হয়। পরিবারের বাকি ছয় সদস্যের লালারস পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে।
এরই পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন পানিহাটি ইসকন মন্দিরের চার সন্ন্যাসী । তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসায়, ইতিমধ্যেই হোম আইসোলেশনে থাকার জন্য তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আপাতত বন্ধ আছে পানিহাটির ইসকন মন্দির। করোনায় আক্রান্ত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক ভবেশ দাস। তাকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ প্রসঙ্গে পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক নির্মল ঘোষ জানিয়েছেন, কিছুদিন আগেই ভাই স্বপন ঘোষ করোনা সংক্রমণে মারা গিয়েছেন । আমি নিজে এবং আমার পরিবারের দুজন করোনায় আক্রান্ত হয়েছিলাম। এখন আমরা অনেকটাই সুস্থ । পুরসভার পক্ষ থেকে বিভিন্ন জনবহুল স্থানে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে । আমরা আপ্রাণ চেষ্টা করছি পুর এলাকায় যাতে করোনা ছড়িয়ে না পড়ে। সবমিলিয়ে উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ করোনা রুখতে বাসিন্দাদের সচেতনতা বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন ।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...