Tuesday, April 7, 2026

বিহারের ভোট পিছিয়ে দেওয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

মহামারির জেরে বিহার বিধানসভার ভোট পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর এস রেড্ডি এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ
জানিয়েছে, ভোট কবে হবে তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত৷

সংক্রমণ কমেনি, ওদিকে চলতি বছরের অক্টোবর- নভেম্বর নাগাদ বিহার বিধানসভা নির্বাচনের কথা। মহামারি পরিস্থিতিতে ভোট না করে, তা পিছিয়ে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান জনৈক অবিনাশ ঠাকুর। শুক্রবার সেই আবেদনই খারিজ করেছে দেশের শীর্ষ আদালত।
অবিনাশ ঠাকুর হলফনামায় বলেন, জন-প্রতিনিধিত্ব আইনে অভূতপূর্ব পরিস্থিতিতে নির্বাচন মুলতবির সংস্থান রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশন এখনও ভোটের দিনক্ষণের কথা জানায়নি। তাহলে কেন ধরে নেওয়া হচ্ছে যে কমিশন ভোটারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করবে না।

বিহারে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলই চাইছে ভোট পিছিয়ে যাক। শাসক NDA শিবিরের LJPও একই দাবি তুলেছে৷ তবে বিজেপি ও নীতিশ কুমারের জেডিইউ নির্ধারিত সময়ে ভোটের পক্ষে।

ওদিকে, কমিশন ইতিমধ্যেই করোনা আবহে ভোটের গাইড লাইন প্রকাশ করেছে ।
এই গাইড লাইনে বলা হয়েছে, ২৪৩টি আসনের বিধানসভা ভোটে প্রত্যেক নথিভুক্ত ভোটারকে গ্লাভস দেওয়া হবে। EVM- এ ভোটদান প্রক্রিয়ায় অংশ গ্রহণের আগে সেই গ্লাভস পরতে হবে। পর্যাপ্ত পরিমাণে গ্লাভস মজুত থাকতে হবে আধিকারিকদের কাছে। যারা EVM-এ ভোট পরিচালনা করছেন, তাঁদের কাছেই এই গ্লাভস রাখতে হবে। এছাড়াও ভোটকর্মীদের কাছে থাকবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। যেসব ভোটারের সাথে শিশু থাকবে তাদের ফেসিয়াল পিপিই কিট দিতে হবে। চেহারা চিহ্নিতকরণের সময় শুধু খুলতে হবে মাস্ক। এক একটি পোলিং স্টেশনে ১০০০ জন করে ভোটার থাকবেন। প্রতিটি প্রবেশ পথে থাকবে থার্মাল স্ক্যানার। গোটা পোলিং স্টেশনকে স্যানিটাইজ করতে হবে ভোটের আগের দিন। টোকেন সরবরাহের জন্য একটি করে হেল্প ডেস্ক তৈরি করা হবে। যিনি আগে আসবেন, তিনি আগে টোকেন পাবেন, এই নীতিতে টোকেন দেওয়া হবে।

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...