Sunday, April 5, 2026

গোয়া অথবা ছত্তীসগঢ়ের হয়ে আগামী মরসুমে খেলতে পারেন দিন্দা

Date:

Share post:

বাংলা ছাড়ার ছাড়পত্র পেলেন অশোক দিন্দা। তবে বাংলা ছাড়লেও গোয়া অথবা ছত্তীসগঢ়ের হয়ে আগামী মরসুমে রঞ্জি ট্রফি খেলতে দেখা যেতে পারে অভিজ্ঞ পেসারকে।
গত ২১ জুন বাংলা ছেড়ে অন্য রাজ্যে খেলার জন্য সিএবিতে আবেদন করেছিলেন দিন্দা। সেই আবেদনে সাড়া দিয়ে বুধবার সিএবির তরফ থেকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে বাংলার অন্যতম সেরা বোলারকে।
গত মরসুমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের আগের দিনই বাংলার ড্রেসিংরুমে বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে আপত্তিকর বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন দিন্দা । তড়িঘড়ি দল থেকে বাদ দেওয়া হয় অভিজ্ঞ সৈনিককে। গত মরসুমে তাঁকে ছাড়াই ফাইনাল খেলে বাংলা। কোচ অরুণ লালও দিন্দার ফিটনেস নিয়ে খুশি ছিলেন না। বিজয় হজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোচ। অভিমানী দিন্দা গত বছরেই বাংলা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন।
তিনি বলেছেন, ‘‘এমন কোনও রাজ্যে যাব না যেখানে ক্রিকেট সবে শুরু হয়েছে। এমন কোনও রাজ্যের হয়ে খেলতে চাই যেখানে পরিবারের সঙ্গে ছুটি কাটানো যাবে। তবে কোথায় যাব তা এখনও ঠিক হয়নি।’’

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...