Saturday, April 4, 2026

আধার কার্ড সংশোধনের জন্য এবার লাগবে টাকা, কেন্দ্রের সিদ্ধান্তে দেশজুড়ে ক্ষোভ

Date:

Share post:

আধার কার্ড সংশোধনে এবার থেকে দিতে হবে টাকা। কোন ধরনের সংশোধনে কত টাকা লাগবে তা জানিয়েছে আধার নিয়ামক UIDAI
সংস্থা৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে দেশজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে৷
UIDAI এক টুইটে জানিয়েছে, এবার
বায়োমেট্রিক সংশোধনের জন্য ১০০ টাকা এবং বায়োমেট্রিক বাদে ঠিকানা, নাম, ফোন নম্বর, ইত্যাদি কিছু সংশোধনের জন্য দিতে হবে ৫০ টাকা৷ টুইটে এমনই জানিয়েছে আধার নিয়ামক সংস্থা।
টুইটে বিস্তারিতভাবে বলা হয়েছে, আধার কার্ডে একটি বা একাধিক বায়োমেট্রিক সংশোধন করতে এবার থেকে দিতে হবে ১০০ টাকা৷ আর
বায়োমেট্রিক বাদে অন্য সংশোধনের ক্ষেত্রে লাগবে ৫০ টাকা৷
সংশোধনের জন্য কী কী নথি গ্রহণযোগ্য, তার একটি তালিকাও টুইটে উল্লেখ করা হয়েছে৷
কয়েকদিন আগে এই UIDAI-ই জানিয়েছিল, আধার কার্ডে ছবি, বায়োমেট্রিক, লিঙ্গ, মোবাইল নম্বর এবং মেল আইডি পরিবর্তনের সময় কোনও নথি জমা দিতে হবে না।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...