Monday, April 6, 2026

মোদিকে পছন্দ ৫০ শতাংশ চিনা নাগরিকের! সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

Date:

Share post:

লাদাখ সীমান্ত সংঘর্ষের পর থেকে ভারত- চিন সম্পর্কের টানাপোড়েন চলার মধ্যেই এক সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন ৫০ শতাংশ চিনা নাগরিক! দুদেশের সীমান্ত উত্তেজনার আবহেও অধিকাংশ চিনা নাগরিক পছন্দ করেন দিল্লির মোদি সরকারকেই। চিনের জাতীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমীক্ষা অনুযায়ী, চিনের ৫০ শতাংশ নাগরিক শি জিনপিং সরকারের থেকে বেশি পছন্দ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অবশ্য বাকি ৫০ শতাংশ বেজিংয়ের কমিউনিস্ট সরকারের পক্ষেই মত দিয়েছেন। সমীক্ষা বলছে, ৭০ শতাংশ চিনা নাগরিক মনে করেন ভারতে এখন জোরদার চিন বিরোধী আবেগ তৈরি হয়েছে, যা সহজে মেটার নয়। বাকি ৩০ শতাংশ নাগরিক অবশ্য মনে করেন, ভবিষ্যতে ভারত ও চিনের সম্পর্ক ফের স্বাভাবিক হবে। যদিও এর পাশাপাশি ৯ শতাংশ চিনা নাগরিকের মতে, ভারত ও চিনের সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হবে না। আবার ২৫ শতাংশ মনে করেন, অদূর ভবিষ্যতে চিন ও ভারত পরস্পরের বন্ধু হয়ে উঠবে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...