Tuesday, March 31, 2026

বিক্ষুব্ধদের ‘নজরবন্দি’ রাখতে সংসদে বিশেষ কমিটি গঠন সোনিয়ার

Date:

Share post:

এক সপ্তাহও কাটেনি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক তোলপাড় হয়েছে নেতৃত্বের প্রশ্নে দলের শীর্ষ স্তরের ২৩ জন নেতার চিঠিকে কেন্দ্র করে। এবার তার পাল্টা বিক্ষুব্ধদের ‘নজরবন্দি’ রাখতে সংসদের দুই কক্ষে কমিটি গঠন করলেন সোনিয়া গান্ধী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের সভাপতি নির্বাচন চেয়ে সরব তথাকথিত বিক্ষুব্ধ নেতারাই এই কমিটি গঠনের লক্ষ্য। রাজ্যসভা নিয়েই উদ্বেগ বেশি কংগ্রেস হাইকমান্ডের। কারণ রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা গুলাম নবি আজাদ এবং সহকারী দলনেতা আনন্দ শর্মা দুজনেই সেই বিস্ফোরক চিঠির স্বাক্ষরকারী। রাজ্যসভায় কেউ যাতে বেফাঁস কিছু না বলেন বা ইচ্ছেমত পদক্ষেপ না নেন তা দেখার দায়িত্ব দিয়ে কমিটি গঠন করেছেন সোনিয়া। এই কমিটির নেতৃত্বে আছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। তাৎপর্যপূর্ণভাবে, রাজ্যসভায় দলের বক্তারা কী কী বিষয়ে বলবেন তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আহমেদ প্যাটেল ও কেসি ভেনুগোপালকে। বিজেপির বিরুদ্ধে আক্রমণ বাড়াতে এবং কেউ যাতে বেফাঁস কিছু না বলেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে সরাসরি গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মার বিরুদ্ধে অনাস্থা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। রাজ্যসভার মত লোকসভাতেও শশী থারুর ও মনীশ তেওয়ারির মত নেতাদের চাপে রাখতে গৌরব গগৈ ও মনবীত সিং বিট্টুর মত রাহুল ঘনিষ্ঠ নবীন নেতাদের দায়িত্ব দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...