Wednesday, March 18, 2026

কোলনের আলসারে কাবু হয়ে পদত্যাগ জাপানের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কোলনে আলসার। যন্ত্রণা ও প্রদাহে কাবু জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শেষ পর্যন্ত পদত্যাগের পথই বেছে নিলেন। শুক্রবার লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা ঘোষণা করেন। নিজেই জানান, স্বাস্থ্যজনিত কারণেই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এই রোগে আলসার বা ঘা পুরো কোলনকে ক্ষতিগ্রস্ত করে। কোলনের ভিতরে হওয়া পেটের ভিতর তীব্র প্রদাহজনিত যন্ত্রণা সমস্যা তৈরি করে। সম্প্রতি এক সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে যেতে হয় শিনজো আবেকে। তার পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। যে কোনও মুহূর্তে তিনি পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছিল জাপানের একাধিক সংবাদমাধ্যম। শুক্রবার দুপুরে পদত্যাগের ঘোষণা করেন ৬৫ বছরের শিনজো আবে। তিনি বলেন, দেশবাসীর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে আমার প্রধানমন্ত্রী থাকা চলে না। তাই মেয়াদ শেষ হওয়ার একবছর বাকি থাকলেও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।করোনা মহামারির পরিস্থিতিতে নিজের কর্তব্য পালন করতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমাও চান তিনি।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...