Friday, April 3, 2026

আশুতোষ কলেজের মেধা তালিকায় নাম নিয়ে সানির প্রতিক্রিয়া : ‘ক্লাসে দেখা হবে’

Date:

Share post:

আশুতোষ কলেজের ইংরেজির মেধাতালিকায় নাম বলিউড অভিনেত্রী সানি লিওনের! এই তালিকায় অভিনেত্রীর নাম দেখে একেবারে হতবাক নেটিজেনরা। প্রশ্ন উঠছে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। মেধাতালিকায় অভিনেত্রীর নাম থাকায় সানির প্রতিক্রিয়া, “চল, পরবর্তী সেমিস্টারে কলেজে দেখা হবে!”

বৃহস্পতিবারই এই খবর প্রকাশ্যে আসে। একরকম হাসির বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত সানির এই খবর ভাইরাল নেট দুনিয়াতে। এরপর টুইট অভিনেত্রী লিখলেন, “চলো আগামী সেমিস্টারে কলেজে দেখা হবে! আশা করি, তোমাদের ক্লাসে দেখতে পাব।”

ওই মেধাতালিকায় সানি লিওনের অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬। এছাড়া বেস্ট অফ ফোরে রয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৪০০। অর্থাৎ প্রতিটি পরীক্ষাতেই তিনি একশোয় একশো পেয়েছেন। তবে শুধু মেধাতালিকায় নয় একাধিক বিভাগে বহু অসঙ্গতি পাওয়া গিয়েছে।

আপাতত এই চূড়ান্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় কলেজ কর্তৃপক্ষ। ভুল শুধরে শুধরে আবার নতুন করে তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন- বঞ্চনা আর সাফল্যের খতিয়ান দিয়ে বিজেপি নেতাদের ‘অসংযমী জিভ’ নিয়ে কটাক্ষ

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...