Monday, April 6, 2026

৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শুরু মেট্রো রেল পরিষেবা

Date:

Share post:

আগামী ৭ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে দেশের শহরগুলিতে মেট্রো রেল পরিষেবা শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রেল ও নগরোন্নয়ন মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। করোনা মহামারি পরিস্থিতিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক-৪ পর্ব। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে। এবারের আনলক পর্বে আরও একাধিক ছাড় দেওয়া হচ্ছে। সাধারণভাবে কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন থাকছে না। ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, রাজনৈতিক, বিনোদন ও ক্রীড়া কর্মসূচি শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। তবে অংশগ্রহণকারীর সংখ্যা ১০০র বেশি করা যাবে না। তবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে।

আরও পড়ুন- আনলক ৪ এর গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, চলবে মেট্রো

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...