Friday, April 3, 2026

রিয়া’র উত্তরে সন্তুষ্ট নয় CBI, ফের তলব?  

Date:

Share post:

মুম্বইয়ের DRDO অফিসে জেরার মুখোমুখি হলেও রিয়া চক্রবর্তীর উত্তরে সন্তুষ্ট হতে পারেনি CBI গোয়েন্দারা৷ শুক্রবার CBI- এর তলবে হাজিরা দিয়েছেন রিয়া চক্রবর্তী। এদিন ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে DRDO অফিসে যান রিয়া৷ সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়৷ জানা গিয়েছে, আগামী কয়েকদিন ধরে চলবে এই জিজ্ঞাসাবাদ। রিয়ার পর একে একে ফের ডাকা হবে ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের বাড়ির রাঁধুনি নীরজ ও রুমমেট সিদ্ধার্থ পিঠানিকেও৷

এদিকে সূত্রের খবর, রিয়ার উত্তরে CBI সন্তুষ্ট হয়নি৷ একাধিক প্রশ্নের উত্তর রিয়া না’কি এড়িয়ে গিয়েছেন৷ ফলে আরও কড়া জেরার মুখে পড়তে পারেন রিয়া৷ প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ CBI করতে পারে৷

জানা গিয়েছে, শুক্রবার রিয়ার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর CBI চায়৷ প্রশ্ন করা হলেও রিয়া সেভাবে উত্তর দেননি৷

এদিকে, জাতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার অভিনেত্রীর ভাইকে CBI জিজ্ঞাসাবাদ করেছে৷ এই দু’জনের বয়ান CBI এখন খতিয়ে দেখছে৷ তারপরই পরবর্তী পদক্ষেপ নেবে৷ ওই সংবাদমাধ্যমের খবর,
রিয়াকে যে সব প্রশ্ন করা হয়েছে, সেগুলি এ রকম :

◾কেন আপনি হঠাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর CBI তদন্ত চেয়েছেন? আপনি কি এই মৃত্যুর পিছনে কোনও রহস্যের গন্ধ পেয়েছেন ? কেন এমন ধারনা হলো ?

◾ গত ৮ জুন আপনি কেন সুশান্ত সিংয়ের বান্দ্রার আবাসন ছেড়েছিলেন?

◾ ৮ জুন কি আপনাদের মধ্যে কোনও ঝগড়া হয়েছিল? কেন ?

◾ সুশান্তেরর মৃত্যুর খবর আপনি কীভাবে জেনেছেন ? কে জানিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন?

◾ মৃত্যুর খবর পেয়েই কি আপনি সুশান্তের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন? যদি না গিয়ে থাকেন, তাহলে কোথায়, কখন, কীভাবে ওর মৃতদেহ দেখেছিলেন? না গেলে, কেন গেলেন না ?

◾ সুশান্ত সিং রাজপুত কি কিছুদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন? কী বিষয়ে যোগাযোগ করেছিলেন? কেন করেছিলেন ?

◾ সুশান্ত সিং রাজপুতের বাড়ি ছাড়ার পর আপনাদের মধ্যে কি কোনও যোগাযোগ হয়েছিল? বিশেষ করে ৯ থেকে ১৪ জুনের মধ্যে? যদি হয়, তাহলে কী বিষয়ে যোগাযোগ হয়েছিল?

◾আলাদা থাকার সময় কি সুশান্ত সিং রাজপুত আপনাকে ঘনঘন যোগাযোগের চেষ্টা করতেন?

◾ আপনি কি সুশান্তের ফোন কল আর মেসেজ এড়িয়ে যেতেন ? তেমন করলে, কেন করতেন?

◾ আপনি কেন সুশান্তের নম্বর ব্লক করেছিলেন?

◾ সুশান্ত সিং রাজপুতের চিকিৎসার নথি, স্বাস্থ্য পরীক্ষার নথি, চিকিৎসক ও মনোবিদের বিবরণ সম্পর্কে কী জানেন ?

◾ সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল?

এই প্রশ্নগুলির মধ্যে না’কি ৫-৬টি প্রশ্নের উত্তর দিতে পারেননি অথবা উত্তর দিতে চাননি রিয়া৷ CBIয়ের ধারনা, ইচ্ছা করেই এই কাজ করেছেন রিয়া৷

 

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...