Wednesday, June 24, 2026

দাদাকে খুন করে হঠাৎ ৬ বছর পর ‘অনুশোচনা’! উঠছে একাধিক প্রশ্ন

Date:

Share post:

প্রায় ৬ বছর আগে দাদাকে খুন করেছেন বলে আত্মসমর্পণ করেছেন দুই ভাই। নিজেরাই জানিয়েছেন, অনুশোচনা হচ্ছিল। তাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তাঁরা।জগদ্দলের বাসিন্দা অপু শীল এবং তপু শীলের কাণ্ডে হতবাক প্রতিবেশীরা। কেন তাঁরা খুন করলেন দাদাকে? কেন হঠাৎ ৬ বছর পর অনুশোচনা? কেনই বা এতদিন পর শাস্তি মাথা পেতে নিতে চান তাঁরা? উঠছে একাধিক প্রশ্ন।

এই বিষয়ে মনোবিদ সুজিত সরখেল বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই খুন পরিকল্পনামাফিক ছিল না। বচসার জেরে কোনও এক ভাইয়ের মৃত্যু হয়। ধরা পড়া, আইনি পদক্ষেপ, সমাজের ভয়ে তাঁরা মৃতদেহ মাটিতে পুঁতে দেন। এরকম ক্ষেত্রে পরবর্তী সময়ে বিবেক দংশন হওয়াটা স্বাভাবিক। হয়ত তাঁদের মনে হয়েছে এই বোঝা বয়ে নিয়ে বেড়ানো সম্ভব না।”

প্রসঙ্গত, পারিবারিক বিবাদের জেরে ২০১৪ সালের ১০ ডিসেম্বর দাদা নিপু শীলকে খুন করে বাড়ির সামনেই পুঁতে দেন দুই ভাই। এরপর গা ঢাকা দেন অপু শীল এবং তপু শীল। প্রায় ৬ বছর ফিরে এসে জগদ্দল থানায় আত্মসমর্পণ করেন তাঁরা। প্রথমে পুলিশ বিশ্বাস করতে চায়নি। পরে বাড়ির সামনে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মৃত দাদার কঙ্কাল।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...