Friday, April 3, 2026

আগে নিঃশর্তে দলে, তারপর কথা: শোভনকে তৃণমূল

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের শর্তের বাড়াবাড়িতে তিতিবিরক্ত তৃণমূল এবার কড়া পদক্ষেপ নিল। তাদের সিদ্ধান্ত,” রত্না চট্টোপাধ্যায়-সহ কোনো বিষয়ে কোনো শর্ত নিয়ে শোভনদের আর সময় দেওয়া হবে না। শোভন যেমন বিজেপি দফতরে গিয়ে পতাকা হাতে যোগ দিয়েছেন, তেমনই আগে তৃণমূলের পতাকা হাতে দলে ফিরুন। তারপর অন্য কথা। অন্যথায় শোভনরা যা খুশি করতে পারেন। তৃণমূল গুরুত্ব দেয় না।” সূত্রের খবর, এই বার্তা “শোভনঘনিষ্ঠকে” দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চাপে পড়ে গেলেন শোভন। এখন বিজেপি নেতাদেরও তাঁর বাড়ি গিয়ে ধরে রাখার চেষ্টার দরকার কমে গেল। শোভনকে হয় চুপচাপ তৃণমূলে ফিরতে হবে। না হলে এই প্রত্যাখ্যান হজম করে নানারকম চাপের মধ্যে বিজেপিতে থাকতে হবে। নইলে বাড়িতে বসেই আরও সময় নিতে হবে।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...