Monday, April 6, 2026

আনলক ৪- এর গাইডলাইনে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ হয়েছে: অধীর চৌধুরি

Date:

Share post:

আনলক ৪- এর গাইডলাইনে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে৷ এই অভিযোগ এনেছেন সাংসদ অধীর চৌধুরি ৷ তিনি বলেছেন, এই শর্ত দেশের যুক্তরাষ্ট্রীয় কঠামোর পরিপন্থী৷

আনলক ৪- এর গাইডলাইনে শনিবার কেন্দ্র জানিয়েছে, কোনও রাজ্য সরকার কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল কনটেনমেন্ট জোনের বাইরে স্থানীয়ভাবে লকডাউন করার সিদ্ধান্ত নিতে পারবে না। রাজ্যের কোনও জেলা, শহর বা গ্রাম প্রশাসনও নিজেদের ইচ্ছায় কনটেনমেন্ট এলাকার বাইরে লকডাউন জারি করতে পারবে না। পরিস্থিতি বিচার করে যদি স্থানীয়ভাবে লকডাউন করতেই হয়, তাহলে কেন্দ্রকে আগে জানাতে হবে। কেন্দ্রের অনুমতি মিললে স্থানীয়ভাবে লকডাউন ঘোষণা করা যেতে পারে৷

কেন্দ্রের এই ঘোষণা পরই বড়সড় বিতর্ক দেখা দিয়েছে৷ প্রশ্ন উঠেছে, স্থানীয়ভাবে মহামারি পরিস্থিতি বিচার করে লকডাউন ঘোষণা করার অধিকার রাজ্যের হাত থেকে কেন্দ্র কি এভাবে কেড়ে নিতে পারে ?

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি শনিবার রাতেই বলেছেন, “দেশের সব রাজ্যে করোনা পরিস্থিতি এক নয়৷ আবার রাজ্যের সব জেলাতেও করোনা সংক্রমণ এক নয়৷ অথচ কেন্দ্র সবকিছু এক নজরে বিচার করছে৷ এর ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘিত হচ্ছে৷ দিল্লি কোন যুক্তিতে ঠিক করবে বাংলার কোনও গ্রাম বা শহরে সংক্রমণ কোন অবস্থায় আছে? নিজেদের রাজ্যের নাগরিকদের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে কেন রাজ্য সরকার স্থানীয়ভাবে লকডাউন ঘোষণা করতে পারবে না”?

অধীরবাবু বলেন, ” “কেন্দ্রের এই মনোভাবের প্রতিবাদ করতেই হবে৷ এভাবে রাজ্যের সাংবিধানিক অধিকার ধ্বংস করার কেন্দ্রের অপচেষ্টা রুখতেই হবে”৷

আরও পড়ুন- করোনা থেকে সুস্থ হয়েই বাবার শেষকৃত্য সারলেন পরিচালক রাজ চক্রবর্তী

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...