Monday, June 8, 2026

ভারতে ফের একদিনে সর্বাধিক সংক্রমণের রেকর্ড, আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ পার

Date:

Share post:

আনলক-ফোর পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে যখন মেট্রো ও লোকাল ট্রেন চালানোর চিন্তাভাবনা শুরু করেছে, ঠিক তখনই আরও বিপর্যয় নেমে এলো দেশজুড়ে। অগস্টের শেষেও করোনার দাপাদাপি অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার সংখ্যাটি উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে দিলো।

দেশে একদিনে করোনা আক্রান্তে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৮ হাজার ৭৬১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। যা এ পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই নিয়ে এপর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৪। পাশাপাশি, এই ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯৪৮ জন করোনা রোগীর। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মৃত্যু বেড়ে হয়েছে ৬৩ হাজার ৪৯৮ জন। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ৩০২ জন সক্রিয় করোনা রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ হয়ে গিয়েছেন ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৯৩৫ জন করোনাজয়ী।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...