Friday, April 3, 2026

গ্লাভস-মাস্ক পরে করম উৎসব!

Date:

Share post:

করোনা পরিস্থিতি চলছে। তাতে কি! গ্লাভস ও মাস্ক পরে করম উৎসবে মাতলেন আদিবাসীরা। মানা হলো সামাজিক দূরত্ব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার বদলপুরে শনিবার রাতে করম পুজো প্যান্ডেলে ভিড় এড়াতে পাশেই লাগানো হয় প্রজেক্টর স্ক্রিন।

ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে করম পুজো হয়। পুজোর দিন করম গাছের শাখা বেদিতে স্থাপন করে দেবতা রূপে পুজো করা হয়। পুজোকে কেন্দ্র করে সম্মিলিত নাচ ও গানের মাধ্যমে করম বন্দনা ও প্রার্থনা করা হয়।

শনিবার রাতে বালুরঘাটের বদলপুরে করম পুজো অনুষ্ঠানে হাতে গ্লাভস মুখে মাক্স পড়ে ধামসা ও মাদল বাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সামাজিক দূরত্ব মেনে নৃত্যে অংশ নেন। করোনা পরিস্থিতির মধ্যেও এই করম পুজো উপলক্ষ্যে আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের মানুষের উৎসাহ ছিল দেখার মত।

বদলপুর করম পুজো উদযাপন কমিটির কর্মকর্তা সুনীল বাঘোয়ার জানান, কোভিড-১৯-র কারণে এবছর ভিড় এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, করম পুজোটির দ্বারা ভালো ফসল, সকলের সমৃদ্ধি কামনা করা হয়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...