Wednesday, April 15, 2026

স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ছাত্রদের পরিচিত করে তুলুন, শিক্ষকদের বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ছাত্রদের পরিচিত করতে শিক্ষকদের উদ্যোগ নেওয়ার কথা বলেন নরেন্দ্র মোদি।শিক্ষক দিবসের প্রাক্কালে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষকদের ভূমিকাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মোদি বলেন, “ভাইরাস কালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শিক্ষকরা। এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তাঁরা। শিক্ষকদের ভূমিকায় আমি খুশি।”

তাঁর কথায়, “২০২২ সালে ৭৫ তম স্বাধীনতা দিবস। তার আগে স্বাধীনতার সংগ্রাম, দেশের বীরদের সঙ্গে ছাত্রদের পরিচিত করে তুলতে হবে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, কবিতা সহ-সাংস্কৃতিক বিষয় এবং স্বাধীনতার সঙ্গে যুক্ত এমন জায়গায় ছাত্রদের নিয়ে যেতে হবে।” একই সঙ্গে জাতীয় শিক্ষানীতি ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষকদের উদ্যোগী হতে বলেন মোদি। তিনি জানান, শিশুদের পঠন-পাঠন এর জন্য নতুন অ্যাপ আনা হয়েছে। যার নাম কুটুকি।

Related articles

শিলিগুড়ি থেকে নাগরাকাটা- জনস্রোতে জননেত্রী

উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পর এক কর্মসূচি করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে কখনও...

নির্বাচনী আচরণবিধি ভেঙে বিজেপির কার্ড! স্মৃতিকে পাল্টা তোপ শশীর

গোটা নির্বাচন প্রক্রিয়ায় বিজেপির কোনও দোষই যেন নির্বাচন কমিশনের চোখে লঘু। তাই এবার তারা দেখতেও পেলেন না যে...

সম্রাটেই সিলমোহর! প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিহারে

বিহারের ২৪তম মুখ্যমন্ত্রী হলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। বুধবার রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন পাটনার লোক ভবনে শপথবাক্য পাঠ...

আমার গাড়ির কাছেও এসেছিল বাহিনী: বিস্ফোরক অভিযোগ মমতা, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে তল্লাশি নয় কেন!

দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী-বুধবার ইসলামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল...