Friday, June 19, 2026

ডিভোর্স জল্পনার মাঝেই শ্বশুরের সঙ্গে স্ক্রিন শেয়ার রণবীরের! কটাক্ষ ইউটিউবার ধ্রুবকেও 

Date:

Share post:

সমাজমাধ্যম জুড়ে যখন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ডিভোর্সের জল্পনা (Ranveer Singh- Deepika Padukone divorce rumours) নেট ব্যবহারকারীদের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে, ঠিক তখনই ওভার বাউন্ডারি মারলেন ‘ধুরন্ধর’ (Dhurandhar) অভিনেতা। সকলকে চমকে দিয়ে শ্বশুর প্রকাশ পাড়ুকোনের (Prakash Padukone) সঙ্গে স্ক্রিন শেয়ার রণবীরের। একটি বিজ্ঞাপনে দু’জনকে একসঙ্গে দেখা গেছে। একদিকে যেমন শ্বশুর-জামাইকে এই প্রথমবার এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা, অন্যদিকে আবার বিজ্ঞাপনের বিষয়বস্তু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সত্যিই কি সৃজনশীল কোনও কৌশল নাকি উপস্থাপনার আড়ালে ইউটিউবার ধ্রুব রাঠিকে (Dhruv Rathee) কটাক্ষ করলেন রণবীর তা নিয়ে বাড়ছে চর্চা।

আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’(Dhurandhar: The Revenge) বক্স অফিসে অসাধারণ সাফল্য অভিনেতা রণবীরকে বলিউডে নিজের জায়গা ফিরে পেতে সাহায্য করেছে। ব্যবসার অঙ্কে ছবিটি ৩,০০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এর মাঝেই দীপিকার বাবা প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের সঙ্গে অভিনেতার একটি বিজ্ঞাপন ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে একটি দৃশ্যে দেখা গিয়েছে থিয়েটারের ভিতরে রণবীর সিংয়ের একটি পোস্টার রয়েছে, যেখানে ‘ভাবন্দর: দ্য টর্নেডো’ লেখা রয়েছে। এই পোস্টার থেকেই বিতর্ক শুরু।ধ্রুব রাঠির একটি পুরনো ভিডিওর সঙ্গে এটিকে মেলানো হয়েছে যেখানে তিনি ‘অপারেশন ভাবিন্দর’ নামটি উল্লেখ করে রণবীর সিংয়ের সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সমালোচনা করেছিলেন। রাঠি (Dhruv Rathee) তাঁর ভিডিওতে এই সিনেমাকে রাজনৈতিক ভাবধারার সঙ্গে যুক্ত করেছিলেন। নায়কের ভক্তরা মনে করছেন ইউটিউবারকে পাল্টা জবাব দিতেই নামটি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে।

বলিউডে বিতর্ক আর রণবীর সিং বরাবরই সমার্থক শব্দ। তাই সেসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না অভিনেতার অনুরাগীরা। তাঁদের কাছে বড় প্রাপ্তি ডিভোর্সের জল্পনার মাঝে শ্বশুরের সঙ্গে রণবীরের কেমিস্ট্রি। তাহলে কি মেয়ে জামাইয়ের সম্পর্ক টিকিয়ে রাখতে আসরে নামলেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা, নাকি পুরোটাই পেশাদারিত্বের খাতিরে – সে উত্তর অবশ্য মেলেনি। এই যেমন রণবীরের খোঁচায় ঠিক কতটা ব্যথা পেলেন ধ্রুব, সে প্রতিক্রিয়াও অধরা।

 

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...