Friday, April 3, 2026

১ সেপ্টেম্বরের পুলিশ দিবসে ফুল-কেক-মিষ্টি নিয়ে থানায় থানায় যাবেন রাজ্যের মন্ত্রীরা

Date:

Share post:

পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য সরকার৷ এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশ বাহিনীর উদ্দেশে ওইদিনটিকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। ওইদিন নবান্ন সভাঘরে পুলিশ বাহিনীকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী৷ কোভিড যুদ্ধে বাহিনীর অবদানের জন্যই বিশেষ স্বীকৃতি দেবে রাজ্য সরকার৷ ।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওইদিনই স্থানীয় থানায় থানায় যাবেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা৷ জানা গিয়েছে, ১ তারিখ বেলা ১১টা নাগাদ বড় মাপের কেক নিয়ে গড়িয়াহাট থানায় যাবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ নামী এক কেক প্রস্তুতকারক সংস্থা ৩ x ৩ ফুটের ওই কেক তৈরি করছে৷ ঠাকুরপুকুর, বেহালা এবং সরশুনা থানায় মিষ্টির প্যাকেট নিয়ে যাবেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ওইদিন সকালে কলকাতা পুরসভা স্বীকৃতি জানাবে নিউ মার্কেট থানার পুলিশ বাহিনীকে৷ থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

আরও পড়ুন- সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নবান্ন অভিযানের ডাক বিজেপি যুব মোর্চা’র

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...