Saturday, April 4, 2026

দুষ্কৃতীদের “স্বর্গরাজ্য” ভাটপাড়ায় এবার কিশোরের মাথায় গুলি, এলাকায় ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

উত্তর ২৪ পরগণার ভাটপাড়া দুষ্কৃতীদের “স্বর্গরাজ্য” হয়ে উঠেছে। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, প্রতিদিন এলাকার ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া, হালিশহরে খুনখারাপি-বোমাবাজি লেগেই রয়েছে।

ফের একবার জগদ্দলে প্রকাশ্যে শ্যুটআউট। এবার রাস্তায় দাঁড়িয়ে থাকা এক কিশোরের মাথায় গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল ওয়াকার নামের বছর ষোলোর ওই কিশোর। তাকে ভাটাপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জগদ্দলে ৫ নম্বর গলিতে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এমনটা ঘটেছে। রাস্তাজুড়ে মহরমের ডঙ্কা বাজাচ্ছিল ছোটরা। অভিযোগ, তখন সেখান থেকে বাইক নিয়ে যাচ্ছিল এলাকার কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত পঙ্কজ ও সাদ্দামের দলের গুন্ডার। সাদ্দামরা তাদের রাস্তা দিয়ে সরে যেতে বলে। ওই কিশোর পাশ না দিতেই বাইক থেকে নেমে আচমকা তারা দু’রাউন্ড গুলি চালায়। রাস্তা ফাঁকা করার জন্য একটি গুলি শূন্যে চালায় তারা, আর পরের গুলিটি আব্দুল ওয়াকারের মাথা লক্ষ্য করে চালানো হয় বলে অভিযোগ।

ঘটনার পরই উত্তেজিত এলাকাবাসীরা তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় সে হাসপাতালে ভর্তি। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...