Wednesday, March 18, 2026

ফের বজ্জাতি চিনের, শান্তি আলোচনার মাঝেই লাদাখ সীমান্ত পেরনোর চেষ্টা লাল ফৌজের

Date:

Share post:

ফের বজ্জাতি শুরু করল চিন। লাদাখ সীমান্তে প্যাংগং সো’র দক্ষিণে ফের ভারতীয় সেনার সঙ্গে সংঘাতে জড়াল চিনের পিপলস লিবারেশন আর্মি। সূত্রের খবর, ২৯ জুলাই রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল প্যাংগং সো-র পরিস্থিতি। রবিবার রাতে প্যাংগং লেকের তীরে ভারতের নিয়ন্ত্রণাধীন এলাকায় চিনের সেনা ঢুকে পড়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ভারতীয় জওয়ানদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়ে যায়।

ভারতীয় সেনার মুখপাত্র কর্ণেল আমান আনন্দ বলেছেন, প্যাংগং সো-র উত্তরে ঘাঁটি গেড়ে বসেছিল লাল ফৌজ। এই হ্রদের জলে তাদের হাই-স্পিড ইন্টারসেপটর বোটও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। এবার দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে চিনের বাহিনী। লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে চুসুল সীমান্ত লাগোয়া চিন-নিয়ন্ত্রিত মলডোতে দুই দেশের সেনা কম্যান্ডারের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। কিছুদিন আগেই ফের বৈঠক হয় ভারতীয় সেনার ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ এবং চিনের শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার মেজর জেনারেল লিউ লিনের। সূত্রের খবর,এই বৈঠকের পরেও পূর্ব লাদাখের বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা থেকে সেনা সরাতে রাজি হয়নি চিন। উল্টে শান্তি আলোচনার মাঝেই তারা ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করে পরিকল্পিত প্ররোচনা ছড়াচ্ছে।

spot_img

Related articles

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...