Tuesday, March 24, 2026

পল্টু ছিল ধীর, স্থির, শান্ত পড়ুয়া: স্মৃতিচারণ কলেজের সহপাঠীর

Date:

Share post:

পল্টু কলেজ জীবনে ছিল ধীর, স্থির ও শান্ত পড়ুয়া। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর এভাবেই স্মৃতিচারণা করেন ঘনিষ্ঠ বন্ধু ষষ্ঠীকিংকর দাস। সোমবার সন্ধেয় প্রাক্তন রাষ্ট্রপতি মৃত্যুর খবর পৌঁছতেই শোকে বিহ্বল হয়ে পড়েন তিনি। সিউড়ির বিদ্যাসাগর কলেজ জীবনের নানা কথা মনে পড়ছে তাঁর।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং সিউড়ি শহরের বাসিন্দা শিক্ষক ষষ্ঠীকিংকর দাস বিদ্যাসাগর কলেজের সহপাঠী ছিলেন। দিল্লির রাজনীতিতে সক্রিয় প্রণব বাবু বীরভূমে এলেই তলব পড়ত প্রিয় বন্ধু ষষ্ঠীর। বন্ধু পল্টুর স্মৃতিচারণা করতে গিয়ে ষষ্ঠী বাবু বলেন, “তিনি ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল। নিঃসঙ্গতা তিনি পছন্দ করতেন না। সবসময়ই হইহুল্লোড় করে কাটাত সবার সঙ্গে। মক পার্লামেন্ট করত সেই সময়”। স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর রাজনীতি আঙিনায় পা দেন তিনি। অজয় মুখোপাধ্যায়ের বাংলা কংগ্রেসে যোগদান করেন তিনি। পরবর্তী সময়ে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হন এবং বাম প্রার্থীর কাছে পরাজিত হন। ইতিমধ্যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ই তার বুদ্ধিদীপ্ত বক্তৃতা জনমানুষ এবং রাজনীতি মহলকে মুগ্ধ করে। আজ সেই সব কথা মনে পড়ে চোখের পাতা ভিজছে অশীতিপর বৃদ্ধের।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...