Saturday, June 13, 2026

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গোটা দেশের সঙ্গে কাঁদছেন শচীন-কোহলিরা

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে কাঁদছে গোটা দেশ। সকলের মতোই গভীর শোকপ্রকাশ করেছেন দেশের তারকা ক্রীড়াবিদরা। দেশের আরেক ভারতরত্ন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার বিরাট কোহলি থেকে শুরু করে আরও অনেকে।

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন শচীন। তিনি লিখেছেন, “প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত আমি। কয়েক দশক তিনি ভারতকে নিবিড় আন্তরিকতার সঙ্গে সেবা করে গেছেন। তাঁর পরিবার ও কাছের মানুষদের জন্য সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি লিখেছেন, “জাতি এক প্রতিভাবান নেতাকে হারিয়েছে। প্রণব মুখার্জির মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।”

জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর লিখেছেন, “প্রণব মুখার্জির অন্তর্ধানে আমি গভীরভাবে শোকাহত। সবার ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়া নেতাদের দলে ছিলেন তিনি। ঈশ্বর তাঁর পরিবারকে এই শোক বহন করার শক্তি দিন। দেশের জন্য তাঁর অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

প্রণববাবুর প্রয়াণে অনিল কুম্বলের টুইট, “প্রণব মুখার্জির মৃত্যুতে অন্তরের অন্তস্তল থেকে শোক জানাচ্ছি। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।”

অজিঙ্কা রাহানে লিখেছেন, “প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুর খবরে আমি শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানাই। তিনি ওপারে চিরশান্তিতে থাকুন।”

দেশসেবক প্রণব মুখোপাধ্যায় ছিলেন বাংলার সন্তান। তাঁর মৃত্যুর শোক ছুঁয়ে গেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকেও। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এক শোক বার্তায় লিখেছেন, “প্রণব মুখার্জি একজন ক্রীড়াপ্রেমীও ছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময়ে সিএবি তাঁর অনেক সমর্থন পেয়েছে। তাঁর চলে যাওয়ায় সিএবি সদস্যদের হৃদয় ভেঙে গেছে।”

প্রাক্তন ওপেনার বীরেন্দ সেহবাগ টুইট করেছেন, “ওপারে শান্তিতে থাকবেন।” এ ছাড়া প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন পেসার ইশান্ত শর্মাও।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...