Friday, April 3, 2026

হিরোশিমার বিস্ফোরণের থেকেও ভয়ঙ্কর, ভিডিও প্রকাশ রাশিয়ার

Date:

Share post:

হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণের ভয়াবহ দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। ১৯৪৫ সালের ৬ অগাস্ট কালো দিন বলে চিহ্নিত হয়ে আছে। কিন্তু জাপানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বোমা ফেলেছিল, তার থেকেও শক্তিশালী বোমা আছে রাশিয়ার কাছে। যা ৩৩৩৩ গুণ শক্তিশালী।সম্প্রতি এই তথ্য সামনে এসেছে।

১৯৬১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বোমার শক্তি পরীক্ষার জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই সময় ৫০ মেগাটন থার্মোনিউক্লিয়ার বোমা বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, রাশিয়ার জার আর্কটিক সার্কেলের একটি দ্বীপের উপরে ১৩,০০০ ফুট দূরে বিস্ফোরণ ঘটানো হয়। যদিও তাতে কারোর ক্ষতি হয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা এই পরমাণু বোমা পরীক্ষার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

জানা গিয়েছে, এক চিত্র সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছিল সেই ছবি। ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর বিষাক্ত ধোঁয়া মাশরুমের মতো আকার নিয়েছেন। যার উচ্চতা প্রায় ২১৩,০০০ ফুট। যাত্রী বিমানের থেকেও এর উচ্চতা ৬ গুণ বেশি।

আরও পড়ুন : পাক ঘনিষ্ঠতা নিয়ে তোপ ফারুখ আবদুল্লার

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...