Saturday, June 13, 2026

চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে কেন্দ্রের কাছে সিনেমা হল খোলার আর্জি টলি তারকাদের

Date:

Share post:

কেন্দ্রের নয়া নির্দেশিকা মেনে রাত পোহালেই দেশজুড়েবশুরু হয়ে যাবে আনলক-ফেজ ফোর। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে মেট্রো রেল পরিষেবা। কিন্তু আনলকের এই পর্যায়েও সিনেমা হলগুলি খুলছে না।

ইতিমধ্যেই কেন্দ্রের কাছে সিনেমা হলগুলি খোলার আর্জি জানিয়েছেন অভিনেতা দেব। এবার সেই পথে হেঁটেই টলিউডের একঝাঁক তারকা সিনেমা হল খোলার পক্ষে সওয়াল করলেন। শুধু টলিউডই নয়, বলিউড ও দক্ষিণী তারকারাও চলচ্চিত্র শিল্পী বাঁচানোর এই উদ্যোগে সরব হয়েছেন।

সিনেমা হল খোলার অনুরোধ জানিয়ে টুইট করেছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তাদের বক্তব্য, “বিশ্বের বেশিরভাগ দেশই সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে। ভারত সরকারের কাছে অনুরোধ করছি আমাদেরও হল খোলার অনুমতি দেওয়া হোক। মাল্টিপ্লেক্স তথা সিনেমা হলের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সম্পূর্ণভাবে দায়বদ্ধ।”

তারই প্রেক্ষিতেই কেন্দ্র সরকারকে সিনেমা হল খোলার আবেদন জানান দেব। তাঁর পাশাপাশি এবার আবেদন জানালেন অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়ের মতো পরিচালক-অভিনেতা-অভিনেত্রীরা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...