Monday, April 13, 2026

“সব শেষ, চলে গেল ছোড়দা” শোকে বিহ্বল প্রাক্তন রাষ্ট্রপতির বোন

Date:

Share post:

কথা বলতে গিয়ে মাঝে মাঝে গলাটা ভার হয়ে আসছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তাঁর ছোড়দা। কিন্তু শেষবার দাদাকে হয়ত দেখতে পারবেন না স্বাগতা দাস মুখোপাধ্যায়। ঝুলিতে অনেক স্মৃতি। সেই স্মৃতি উজাড় করে দিলেন শোকে বিহ্বল বোন।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সেজ বোন ও তাঁর হাওড়ার পরিবার। মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডের বাড়িতে বসে দাদার স্মৃতিচারণ করলেন বোন স্বাগতা দাস মুখোপাধ্যায়। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমাদের দাদা ছিলেন। তবে এর বাইরে ওঁর অনেক পরিচিত ছিল। তবে আমাদের বেড়ে ওঠা, আমাদের বড় হওয়া, আমাদের জীবনের সব কিছুতেই তিনি ছিলেন প্রকৃত পারিবারিক ব্যক্তি।”

১৯৩৫ সালের ১১ ডিসেম্বর বীরভূম জেলায় কীর্ণাহারের কাছে মিরাটি গ্রামে জন্ম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।রাজনীতির একের পর এক ধাপ পেরিয়ে শেষমেষ রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। তবে তাঁর বোনের কথায়,”দেশের মন্ত্রী বা রাষ্ট্রপতি হলেও পারিবারিক বৃত্ত থেকে কখনও সরে যাননি তিনি। সন্তানের মতো আমাদের কাছে টেনে নিয়েছেন সব সময়। কিন্তু আজ সব শেষ, চলে গেল ছোড়দা।”

আরও পড়ুন : বিস্ফোরক অডিও, সুশান্ত রিটায়ারের কথা ভাবছেন! রিয়ার মাথায় শুধুই টাকা

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...