Wednesday, March 25, 2026

‌ “দোষী সাজানো হচ্ছে রিয়াকে?” অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রশ্ন স্বরার

Date:

Share post:

সুশান্তের মৃত্যুর ঘটনায় ফের রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী স্বরা ভাস্কর। দিন কয়েক আগে একটি স্ক্রিনশট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ও সুশান্তের দিদি নিতু সিংয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে। ওই চ্যাটের ছবি শেয়ার করে স্বরা লিখেছেন, “সুশান্তের পরিবার তাঁর মানসিক অবসাদের কথা জানতেন ২০১৯ সাল থেকে।”

ওই চ্যাটের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ২০১৯ সালের ২৬ নভেম্বর প্রেসক্রিপশনের দুটি ছবি নিতু সিংকে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, শ্রুতি মোদি ওই ছবি দুটি পাঠিয়েছিলেন অভিনেতার দিদিকে। একজন সাইকোথেরাপিস্টের ব্যাপারে কথাও হয় তাঁদের মধ্যে। এই ছবি সামনে আসতেই সরব হন স্বরা। তিনি বলেন, “এটা থেকে প্রমাণ হয় সুশান্তের মানসিক অবসাদের কথা জানত তাঁর পরিবার।” নাম না করে তাঁর প্রশ্ন, “উচ্চ ডেসিবেলে চিৎকার করা সেই সঞ্চালকরা এখন কোথায়?‌ কেন এই খবর এড়িয়ে যাওয়া হচ্ছে? তাহলে কি দোষী সাজানো হচ্ছে?”

যদিও এই প্রথম নয়, রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে আগেও গণমাধ্যমের সমালোচনা করেছেন স্বরা। রিয়ার বাবাকে সাংবাদিক ঘিরে ধরলে, সেই বিষয়েও ক্ষোভ উগরে দেন স্বরা। প্রসঙ্গত, সুশান্তের বাবা জানিয়েছিলেন তাঁর ছেলের মানসিক অবসাদের কথা জানত না পরিবার। এমনকী সুশান্তের যে চিকিৎসা চলছিল তাও জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন : ‘সিবিআই হেনস্থা করছে’, ক্ষুব্ধ রিয়া

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...