Friday, April 3, 2026

লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে চিন, রিপোর্ট পেশ ভারতীয় গোয়েন্দাদের

Date:

Share post:

সীমান্তে লাল ফৌজের আগ্রাসন বেড়েই চলেছে। আড়াই মাসের ব্যবধানে ফের আক্রমণের চেষ্টা চালিয়েছে বেজিং। এরই মধ্যে চিনের উদ্দেশ্য স্পষ্ট করল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। তাদের বক্তব্য, লাদাখে প্রায় ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চিন।

সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আগ্রাসী মনোভাব দেখাচ্ছে চিন। গোয়েন্দাদের বক্তব্য, প্রায় ১ হাজার বর্গকিলোমিটার জায়গা দখল করে ফেলেছে বেজিং। শুধু তাই নয়, তাঁরা জানিয়েছেন এপ্রিল মাস থেকে এই দখলের কাজ শুরু করেছে। দেপসাং প্লেন অঞ্চলে পেট্রোলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত প্রায় ৯০০ বর্গ কিলোমিটার চিন দখল করেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। একই সঙ্গে গালওয়ান উপত্যকায় ১২ ও হট স্প্রিং এলাকায় ১২ বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছে লাল ফৌজ।

প্রসঙ্গত, গত মে মাসে ভারতীয় জওয়ানদের উপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালায় চিনা সেনা। এরপর ১৫ জুন গালওয়ান উপত্যকায় ফের ভারতীয় সেনার উপর আক্রমণ করে লাল ফৌজ। গত ২৯ আগস্ট ও ৩০ আগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে চিন। লাল ফৌজের দাবি, ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। গোয়েন্দারা জানিয়েছেন, ফিঙ্গার ৪ থেকে ভারতীয় সেনাকে টহল দিতে বাধা দিচ্ছে চিন।

আরও পড়ুন : শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৭৮,৩৫৭, মৃত্যু ১০৪৫

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...