Friday, June 19, 2026

আমিরশাহির শান্তি চুক্তি মুসলিম দুনিয়ার সঙ্গে প্রতারণা বলে মন্তব্য ক্ষুব্ধ খামেইনির

Date:

Share post:

মিশর এবং জর্ডনের পরে আরব দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে আমিরশাহি সম্প্রতি শান্তি চুক্তি করেছে ইজ়রায়েলের সঙ্গে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইরানকে একযোগে কোণঠাসা করার জন্যই আমিরশাহিকে দিয়ে এই চুক্তি করিয়েছে আমেরিকা।এই চুক্তি করে আরব তথা মুসলিম দুনিয়ার সঙ্গে আমিরশাহি প্রতারণা করেছে বলে অভিযোগ তুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
টুইটারে তিনি লিখেছেন, ‘‘মুসলিম দুনিয়া ও আরব দুনিয়ার সঙ্গে প্রতারণা করেছে সংযুক্ত আরব আমিরশাহি। এই প্রতারণা অবশ্য দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু ওদের লজ্জাটা রয়ে যাবে। আমি আশা করি, আমিরশাহির দ্রুত ঘুম ভাঙবে এবং যা করেছে তার মূল্য ওরা দেবে।’’ খামেনেইয়ের আরও অভিযোগ, প্যালেস্তাইনের বিষয়টিকে উপেক্ষা করে ইহুদি রাষ্ট্রটির সামনে আরব দুনিয়ার সংশ্লিষ্ট এলাকার দরজা খুলে দিয়েছে আবু ধাবি।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...