Tuesday, June 23, 2026

সংসদেও প্রশ্ন করা যাবে না, বাদল অধিবেশনে থাকছে না ‘কোশ্চেন আওয়ার’

Date:

Share post:

এটাই বাকি ছিলো, এবার তাও হলো৷

সংসদের আসন্ন বাদল অধিবেশনে বাতিল করা হলো ‘কোশ্চেন আওয়ার’৷ এর ফলে বিরোধীরা সংসদে আর প্রশ্নই করতে পারবে না৷

বিচিত্র ফতোয়া এখানেই শেষ নয়৷ এবার একই সঙ্গে বাতিল করা হয়েছে “প্রাইভেট মেম্বার বিজনেস”৷ জিরো আওয়ারের সময়ও কমিয়ে মাত্র আধ ঘণ্টা করা হয়েছে৷

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। প্রথম দিন সকালে লোকসভা এবং বিকেলে রাজ্যসভার অধিবেশন বসবে। মাত্র ৪ ঘণ্টার অধিবেশন।মহামারির কারনে লকডাউন শুরুর পর সংসদে আর অধিবেশন হয়নি। লকডাউনের আগেই বন্ধ হয় সংসদ।

সরকারের যাবতীয় কাজ এবং সংসদীয় কমিটির বৈঠক হয়েছে ভারচুয়ালি। এবার বেশ কিছু সতর্কতা মেনে ‘আসল’ সংসদ খুলছে৷ মহামারি বিধি মেনে চলার কারনে চিরাচারিত কিছু প্রথা বা পদ্ধতি এবার অধিবেশন থেকে বাদ যাচ্ছে। রাজ্যসভার সচিবালয় থেকে জানানো হয়েছে, রাজ্যসভা এবং লোকসভা অধিবেশন একসঙ্গে চলবে না। আলাদা আলাদা সময়ে মাত্র ৪ ঘণ্টা করে দুই কক্ষের অধিবেশন হবে৷ প্রথমে রাজ্যসভা, তারপর হবে লোকসভার অধিবেশন৷ রাজ্যসভার অধিবেশন শেষ হওয়ার পর বিকেল ৪টে থেকে শুরু হবে লোকসভা অধিবেশন। চলবে সন্ধে ৭টা পর্যন্ত।
তাই সংসদ অধিবেশনে কোশ্চেন আওয়ার পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
কোশ্চেন আওয়ারে সরকারপক্ষকে প্রশ্ন করার অধিকার পায় বিরোধীরা। লিখিত বা মৌখিকভাবে সরকার সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য৷ এবার আর তা হচ্ছেনা৷

এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিরোধীরা। কংগ্রেসের অধীর চৌধুরি, তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, সকলেই সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, সরকার কৌশলে বিরোধীদের অধিকার কেড়ে নিতে চাইছে। আসলে প্রশ্নের মুখোমুখি হতেই ভয় পায় মোদি সরকার। জিরো আওয়ারের সময়সীমা কমিয়ে দেওয়া নিয়েও ক্ষুব্ধ বিরোধীরা৷ জিরো আওয়ারে সাধারণত সেই মুহুর্তের সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পান বিরোধীরা। সেটাও কমিয়ে আধ ঘণ্টা করা হয়েছে। ক্ষোভের আগুন বাড়ছে দেখে আসরে নেমেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বিরোধীদের ফোন করে বোঝাচ্ছেন যে, পরিবর্তিত পরিস্থিতিতে নিরুপায় হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন- ৩৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, ঘোষণা রেল বোর্ডের

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...